সিকৃবিতে চারটি গবেষণাগারের উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে চারটি গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।
১৪ নভেম্বর প্ল্যান্ট ও এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, এনিম্যাল ও ফিশ বায়োটেকনোলজি, ফারমেন্টেশন টেকনোলজি এন্ড বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি ল্যাবরেটরি সমূহ উদ্বোধন করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
মৌসুমী পালের সঞ্চালনায় এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, উচ্চশিক্ষার মানবৃদ্ধিতে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এ গবেষণাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্ল্যান্ট ও এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া বিন্তে শহীদ, এনিম্যাল ও ফিশ বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান মোসাঃ রুবাইয়াৎ নাজনীন আখন্দ, মলিকুলার বায়োলজি ও জেনিটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম, ফার্মাসিউটিক্যালস্ ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান মাহমুদ আক্তার মলি।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed