ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে ৯নং ওয়ার্ডের এককর্মী সভা মদিনা মার্কেট এলাকায় ১০ নভেম্বর শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়।
রিকশা,ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ৯নং ওয়ার্ডের আহ্বায়ক আমির হোসেন এর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের মহানগর শাখার উপদেষ্টা আবু জাফর, মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল, সহ-সভাপতি মোহসিন মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক বিলাল আহমদ, ৯নং ওয়ার্ড কমিটির মহসিন কবির মনির, আব্দুল মালিক, আব্দুর রশিদ, সালমান আহমদ প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন, সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের ফলে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের একটি খসড়া নীতিমালা প্রণয়ন করলেও এখন পর্যন্ত তা কার্যকর করেনি। ফলে প্রতিদিন ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকরা হয়রানি -উচ্ছেদ -চাঁদাবাজি-ছিনতাই সম্মুখীন হতে হচ্ছে। বক্তারা অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান -হয়রানির-চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালুর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান।
কর্মীসভায় আমির হামজা কে সভাপতি ও আব্দুর রশিদ কে সাধারণ সম্পাদক করে রিকশা,ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার ৯নং কমিটি গঠন করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed