সিলেটে হোটেলের বাথরুম থেকে মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার বনগাও হোটেল থেকে মো. জইন উদ্দিন খান (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রুমের ভিতর কোন সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের ৪র্থ তলার ৪০১ নাম্বার রুমের দরজা ভেঙে বাথরুমের ভিতরে জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়।
এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
মারা যাওয়া ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আজবাহার।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed