আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: আইসল্যান্ডে ১৪ ঘণ্টার মধ্যে ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। আশঙ্কা করা হচ্ছে, এ রকম ভূমিকম্পের পর অগ্ন্যুৎপাত হতে পারে।
স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনূভূত হয়।
নাগরিক সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্কতা জারি করে বলেছে, যে ভূমিকম্প হয়েছে, তার চেয়েও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। আর এ রকম হলে অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে।
আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর (আইএমও) বলেছে, কয়েক দিনের মধ্যেই অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। গ্রিন্ডাভিক গ্রামটি ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
এই গ্রামে প্রায় চার হাজার মানুষের বসবাস। অগ্ন্যুৎপাত হলে ওই গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আইএমও আরও জানিয়েছে, এসব ভূমিকম্পের অধিকাংশের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে।
আইএমও বলেছে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে গ্রিন্ডাভিক এলাকা থেকে ৫.২ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পে গ্রিন্ডাভিক এলাকার উত্তর-দক্ষিণ অভিমুখী ক্ষতিগ্রস্ত রাস্তাটি পুলিশ বন্ধ করে দিয়েছে।
গত অক্টোবরের শেষ থেকে শুরু করে এ পর্যন্ত ২৪ হাজার ভূমিকম্প হয়েছে রেকজানেস উপত্যকায়।
২০২১ সালের মার্চ, ২০২২ সালের আগস্ট ও ২০২৩ সালের জুলাই মাসে রেকজানেস উপত্যকায় তিনটি অগ্ন্যুৎপাত হয়।
আইসল্যান্ডে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে এখানে।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed