মিরাবাজারে সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে হতাহতদের ১৫ লক্ষ টাকা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরাবাজারের বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত ৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও গুরুতর আহত ৩ জনকে ১ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে উপস্থিত পরিবারের মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়।
এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, সাজুওয়ান অহমদ, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, আনহার উদ্দিন, হুরায়রা ইফতার হোসেন, সায়েম আহমদ, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ এপোলো, স্যার জন রাসু,সাব্বির আহমদ, লুৎফুর রহমান, সুবরত ধর বাপ্পি প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
মেসার্স বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডের বিষয়ে আলোচনা করা হয় এবং বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনের সত্ত্বাধিকারী আখতার ফারুক লিটন পুরো ঘটনার বর্ণনা দেন। এই ষ্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় উপস্থিত সবাই মর্মাহত ও শোকাহত। এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। নিহত ও আহত পরিবারের সদস্যদের চাকুরীর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এসোসিয়েশনের নেৃতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed