ইসরাইলের হামলায় গাজায় নিহত প্রায় ১১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের অব্যাহত বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের স্থল, নৌ ও আকাশ পথের এ হামলায় প্রতিনিয়তই বেসামরিক নাগরিকদের প্রাণ ঝরছে।
শুক্রবার (১০ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় স্থল অভিযানে আরও দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভেতরে হামাস ও ইসরাইলি বাহিনীর তুমুল লড়াই চলছে। যে এলাকায় এ সংঘাত চলছে তার খুব কাছেই আল-কুদস হাসপাতাল অবস্থিত।
গত ৭ অক্টোবর গাজায় বোমা হামলা শুরুর পর আল-কুদস হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। এরপরও ওই হাসপাতালের আশপাশে বিমান হামলা অব্যাহত রাখে দখলদার ইসরাইলি বাহিনী। বর্তমানে হাসপাতাল প্রাঙ্গণে কতজন মানুষ আছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বর্তমানে ইসরাইলি বাহিনী গাজা সিটিকে ঘিরে রেখেছে। আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিতে হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইসরাইলি বাহিনী।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed