সিলেটে ১২ দিনে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ১৭ মামলা, গ্রেপ্তার ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ১২ দিনে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। এসব মামলয় ৩৮৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞতনামা আসামি করা হয়েছে আরও ৬৬০ থেকে ৮১২ জনকে। এসব আমলায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি জানান, ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নাশকতা ও সহিংসতার অভিযোগে এসব মামলা করা হয়। এই সময়ে সহিংসতায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজবাহার আলী শেখ জানান, এই সময়ে হরতাল ও অবরোধ চলাকালে সিলেট মহানগর এলাকায় ৩ টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৭ টি গাড়ি ভাঙচুর করা হয়।
গ্রেপ্তারকৃতদের ২১ জন এজাহারভূক্ত আসামি ও ২৯ জন অজ্ঞতানামা বলে জানান তিনি।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। এর পর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী রোববার ও সোমবার আবার অবরোধের ডাক দিয়েছে দলটি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed