বিশ্বনাথে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলায় খাল থেকে সিরাজ উদ্দিন ওরফে সিরই (৫৬) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের মৃত আফছার উল্ল্যাহ’র ছেলে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে লাশের কাছে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed