বিভিন্ন স্থানে সিলেট মহানগর জামায়াতের সড়ক অবরোধ-মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, দেশে পাতানো নির্বাচনের কোন ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া ও আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে নির্বাচনের পরিনতি হবে ভয়াবহন। টানা অবরোধে দেশপ্রেমিক জনতার স্বত¯ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফ্যাসিস্ট সরকারের দিন শেষ। গণতন্ত্র বিনাশী বিনাভোটের এই বাকশালী সরকারের পতন ছাড়া আন্দোলন বন্ধ হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করুন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও কারান্তরীণ আলেম উলামাদের নিঃশর্ত মুক্তি দিন।
বুধবার (৮ নভেম্বর) জামায়াত কেন্দ্র আহুত টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে নগরীর মেডিকেল রোড, মেন্দিবাগ-সুবহানীঘাট রোড, এয়ারপোর্ট-খাবসদবির রোড, আম্বরখানা-বালুচর রোডসহ বিভিন্ন পয়েন্টে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়। পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। এছাড়া মহানগর জামায়াতের সাংগঠনিক সকল থানার উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং ও মিছিল বের করা হয়।
বুধবার নগরীর মেডিকেল রোড এলাকায় অনুষ্ঠিত অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন চলবে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed