সৌদি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় ইসলামে নারী বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
প্রধানমন্ত্রী গত রোববার (৫ নভেম্বর) ঢাকা থেকে সরাসরি মদিনায় যান। সৌদি আরব সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি মহানবী (সা.) -এর রওজা মোবারক জিয়ারত করেন।
রাতে প্রধানমন্ত্রী উড়োজাহাজে মদিনা থেকে জেদ্দায় যান। জেদ্দা থেকে রাতেই তিনি মক্কা যান। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন এবং মসজিদে হারামে নামাজ আদায় করেন।
সফরের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় জেদ্দা হিলটনে তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এরপর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন এবং বক্তব্য দেন।
জেদ্দা হিলটনে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করেন।
৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলন ওআইসির সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরবে আয়োজন করে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed