চট্টগ্রামে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (৩) ও দিগন্ত (৩)। তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামে।নিহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার আরোহী বলে জানা গেছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিল মারসা পরিবহনের একটি বাস। কিন্তু চারিয়া এলাকায় হাটহাজারী থেকে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষের কারণে সিএনজি অটোরিকশাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। সিএনজিতে আরোহীরা রাস্তার উপর আছড়ে পড়ে। এ সময় বাস এবং ছিটকে পড়া সিএনজির ধাক্কায় তিনজন পথচারী গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed