সিলেটে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্নহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে আম্বরখানা এলাকার বনশ্রী ৬ নং বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী যুবকের নাম তানভীর আহমদ (২৮)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসার বি-২ ইউনিটে ভাড়া থাকতেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন।
তিনি জানান- প্রাথমিকভাবে জানা গেছে এটা আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে তানভীর আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed