জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল ৬ অক্টোবর রাত ৮টায় প্রকাশিত হয়। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ। মোট ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চার বছরের সমন্বিত ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed