বালাগঞ্জে বড়ভাঙা নদীর উপর নির্মিতব্য দুই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সেতু নির্মাণে বাংলাদেশ বিশ্ব রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়ভাঙ্গা নদীর উপর ১২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
সেতুমন্ত্রী আরো বলেন- সিলেটি প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। তাদের মূল্যায়ন করেন তিনি। এছাড়া সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, বড়ভাগা নদীর উপর ১২৮ কোটি টাকা ব্যয়ে দুটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোমবার সিলেটে আসার কথা ছিলো সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কিন্তু অনিবার্য কারণবশতঃ রবিবার রাতে হঠাৎ করে সিলেট সফর বাতিল করেন তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed