আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: ১০ দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ চার হাজার ৬২৬ টাকা (প্রতি ভরি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা।
রোববার (৫ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (৬ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হবে।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে এক লাখ চার হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।
এর আগে দাম বাড়িয়ে গত ২৬ অক্টোবর সবশেষ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ২৭ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দামেই ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় এক লাখ দুই হাজার ৮৭৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২১১ টাকায়, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭০ হাজার ১৫৯ টাকায় বিক্রি হয়।
তারও আগে স্বর্ণের দাম বাড়ানো হয় গত ১৫ অক্টোবর, যা ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা, ২১ ক্যারেটের দাম ছিল ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৬৮ হাজার ৫৮৪ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed