ক্যান্সার রোগীকে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার অনুদান প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর উদ্যোগে দক্ষিণ সুরমার দাউদপুরের ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য নগদ অনুদান প্রদান করা হয়েছে।
গত ৪ নভেম্বর শনিবার বিকালে সিলেট নগরীর ৩২নং ওয়ার্ডের পূর্ব কুশিঘাটস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা সিলেট মহানগর শাখার সভাপতি সালমা বেগম ক্যান্সার রোগে আক্রান্ত মঈন উদ্দীনের স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সদস্য মোঃ এনামুল হক, তাজুল ইসলাম, মাসুম আহমদ, জুম্মান আহমদ, সমাজকর্মী আফরোজ আহমদ প্রমুখ।
অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতা ও সমাজের কল্যাণে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা সহ সর্বক্ষেত্রে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়। তারই ধারাবাহিকায় অসুস্থ ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হলো। বক্তারা মহতী এমন কাজে অর্থ দিয়ে সহযোগিতা করায় জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed