পুলিশ সদস্য আমিরুল হত্যা, সিলেট থেকে বিএনপি নেতা আনসার উদ্দিন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে সহিংসতায় পুলিশ কনস্টেবল মো.আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩ নভেম্বর) তাকে সিলেট থেকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হত্যা মামলার অন্যতম আসামি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামি আপন আহম্মেদকে (৪৫) গত বৃহস্পতিবার (২ নভেম্বর) পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়।
গভীর রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed