বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি সফল করুন: সিলেট যুবদল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।
দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, দলীয় নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।
উক্ত অবরোধ কর্মসূচি দেশব্যাপীর ন্যায় দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি সর্বাত্নক পালন করার আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed