সিলেটে পিকআপভ্যানের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রবিবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম বুরহান উদ্দিন (৩৫)। তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত বুরহানের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রাম ইউনিয়নে। তিনি এক সন্তানের জনক।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।
পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed