রোববারের হরতালের সমর্থনে সিলেটে বিএনপির প্রচার মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার দেশব্যাপী হরতালের সমর্থনে সিলেটে মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর বন্দর বাজার এলাকায় এবং দক্ষিণ সুরমায় পৃথক দুটি মিছিল অনুষ্টিত হয়।
নগরীর করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে রাত ৮টায় একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সিটি পয়েন্টে এক পথসভা অনুষ্টিত হয়।
এসময় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারন সম্পাদক ফজলে রাব্বী আফসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ, জেলা ছাত্রদলের সহসভাপতি তোফায়েল আহমদ প্রমুখ।
পথসভায় নেতারা রোববারের হরতাল সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানান।
এছাড়া হরতালের সমর্থনে সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল নিয়ে বিএনপির বেশ কিছু নেতাকর্মী প্রচার মিছিল করেন।
জকিগঞ্জের কালিগঞ্জ বাজারেও হরতালের সমর্থনে শনিবার রাতে মিছিল অনুষ্টিত হয়েছে। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম নেতৃত্ব দেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More




Comments are Closed