রাজধানীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত, আহত ৪১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল (৩২) নিহত হয়েছেন। তার তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে দৈনিক বাংলা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া একটি ইট নিহত কনস্টেবলের মুখে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, সংঘর্ষে একজন পুলিশ সদস্য মারা গেছেন। তবে তার নাম জানা যায়নি। পরিচয় নিশ্চিত হলে দ্রুত জানানো হবে।
এদিকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।
অন্যদিকে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবন ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে আটটি পিকআপ ও একটি বাস ভাঙচুর করে পরে পুলিশবক্সে আগুন দেওয়া হয়।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed