সিলেটে ৩ শিবির কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নাশকতার পাঁয়তারার অভিযোগে ৩ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিশ্ববিদ্যালয় ও নর্থ-সাউথ ইউনিভার্সিটি শাখার কর্মি বলে জালালাবাদ থানা পুলিশ জানায়।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোরের দিকে নগরীর আখালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার নেতারা হলেন ময়মনসিংহের ভাটিপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মোজাহিদুল ইসলাম, রাজশাহীর মৌপাড়ার এলাকার নাজেস শেখের ছেলে হামিম বাদশা (২২), সুনামঞ্জের জামালগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে আব্দুল মোতালেব।
পুলিশ সূত্রে জানা যায়, মোজাহিদ ও হামিম বাদশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাথী এবং মোতালেব নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাথী। বর্তমানে তারা আখালিয়া এলাকায় মেস ভাড়া নিয়ে বসবাস করেন। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। শিবিরকর্মীদের কাছ থেকে ইসলামী ছাত্রশিবিরের বিশেষ পোস্টার, পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রুকন বলেন, শনিবারের কর্মসূচীকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশকিছু নেতাকর্মী নাশকতার জন্য জড়ো হলে পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। ৪০ থেকে ৫০ জন পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, শিবির কর্মীদের কাছ থেকে শনিবারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের বিশেষ পোস্টার, পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed