হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্বামীসহ ৫ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা মামলায় স্বামীসহ ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবুল মনসুর। রায় ঘোষণার সময় কাউছার মিয়া ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামে হরমুজ আলীর ছেলে (নিহতের স্বামী) রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা বেগম, রাসেল মিয়ার ভাই কাউছার মিয়া, বোন রুজি আক্তার ও হুসনা আক্তার।
মামলার বিবরণে জানা যায়, যৌতুকের জন্য প্রায়ই রাসেল মিয়া স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতেন। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়া ও তার মা-ভাই-বোনের নির্যাতনে মারা যান আয়েশা। এ সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আয়েশার বাবা আব্দুস সাত্তার বাদি হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed