যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় দেড় শ’ গাড়ির সংঘর্ষ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে ১৫৮টি গাড়ি। এতে ৭ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ অক্টোবর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
লুইসিয়ানা পুলিশ জানায়, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়। কুয়াশার কারণে গাড়িচালকরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে, দৃষ্টিসীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। এর ফলে সড়কের বিভিন্ন স্থানে এক গাড়ির সঙ্গে আরেক গাড়ির সংঘর্ষ হয়। এতে ৭ জন নিহত হয়েছেন।
এ ছাড়া দুর্ঘটনায় আহত ২৫ জনের বেশি ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed