নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম
প্রযুক্তি ডেস্ক: ফটো-ভিডিও শেয়ার করে নেওয়ার জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম নিয়ে আসছে চারটি নতুন ফিচার। এর আগেও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একাধিক বিশেষ ফিচার নিয়ে এসেছে।
এবার অডিও নোট-সেলফি ভিডিও নোটে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। এ ছাড়াও জন্মদিন এবং স্টোরি পোস্টের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আনছে ইনস্টাগ্রাম।
জানা যাচ্ছে, মেটা শিগগিরই এই নতুন ফিচারগুলো পরীক্ষামূলকভাবে আনবে। সংস্থার আশা ব্যবহারকারীরা নতুন এই ফিচারগুলো পছন্দ করবেন।
জন্মদিনকে বিশেষ করে তুলতে প্রোফাইলে বার্থডে এফেক্ট যুক্ত করা যাবে বলে জানা যাচ্ছে।
সেলফিসহ ভিডিও নোট পাঠানো যাবে। অডিও নোটের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজস্ব মতামত প্রকাশ করতে পারবেন।
আপনজনের সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করে নিতে চাইলে একাধিক স্টোরি পোস্ট করতে পারবেন। সেই সঙ্গে কারা আপনার কোন স্টোরি দেখবেন সেই তালিকাও তৈরি করতে পারবেন।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed