Main Menu

রৌশন আহমদ লালাবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ২য় বারের মতো দায়িত্ব পেলেন ৮নং ওয়ার্ডের সদস্য ও পরিষদের প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ।

২২ অক্টোবর রবিবার পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদিআরব গমন কালীন সময়ে তাকে এ দায়িত্ব হস্তান্তর করেন।

রৌশন আহমদ ফরিদপুর গ্রামের মৃত আসদ উল্লাহর ছেলে ও ৮ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করায় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার দুপুরে ফরিদপুর যুব সংঘের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রৌশন আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রৌশন আহমদ ২০১৬ সালে দায়িত্ব পালন কালীন সময়ে প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Share





Related News

Comments are Closed