জাবিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) পুরাতন কমিটির সভাপতি মুন্সী শাহেদ ইভান এবং সাধারণ সম্পাদক ফাইজার মোহাম্মদ শাওলীনের স্বাক্ষরকৃত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী আরাফাত হোসেন রিজন এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী ইমাম মাহমুদ রিসান।
সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কামরুন্নাহার চৈতি, আহসান হাবীব জীমন এবং এস এম আমিনুল ইসলাম।
এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মো. জাহিদুল ইসলাম সিয়াম, সায়েম ওয়াসিফ, রাশেদুল ইসলাম বাপ্পি, ইসরাত জাহান জিনিয়া এবং রায়হানুল ইসলাম রাতুল।
কমিটির দপ্তর সম্পাদক নাহিদ হাসান ইমন এবং প্রচার বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন মনোনীত হয়েছেন।
জেলা সমিতির কার্যক্রম সম্পর্কে নব মনোনীত সভাপতি আরাফাত হোসেন রিজন বলেন “আমাদের জেলা সমিতিটি নতুন। এক বছরের কিছু বেশি সময় হয়েছে। পটুয়াখালী থেকে আগত শিক্ষার্থী এবং ভর্তিচ্ছুদের সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করি আমর।সেই সাথে নবীণ ও প্রবীণদের মেলবন্ধনও ঘটে। আমাদের লক্ষ থাকবে সামনের দিনে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখা।”
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed