ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে সিলেটে ব্যবসায়ীদের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গত ২০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে হাসান মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রফিকুল হক, মোহাম্মদ আলী আকিক, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক সম্পাদক সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, সদস্য নুরুল ইসলাম, বরকত মিয়া, ব্যবসায়ী কাজী ফাহিম উদ্দিন রাসেল, জাবেদ আহমদ, সাদ্দাম হোসেন মিলন, শাহিন আহমদ, হারুনুর রশিদ, হোসেন আহমদ, নুর হোসেন ছুটি, ময়না মিয়া, মোঃ আলাউদ্দিন, কামাল খান, লিয়াকত মিয়া, আলাল আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, কাওছার আহমদ, শাহজাহান মিয়া, আরিফ আহমদ, মোঃ ইমরুল প্রমুখ সহ অসংখ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন ক্বারী রুম্মান আহমদ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে বর্বর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্মরণকালের ভয়াবহ ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে মজলুম ফিলিস্তিনিদের উপর। মজলুমের আর্তচিৎকারে ফিলিস্তিনের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হাসপাতালে মায়ের কোলে শিশুরাও নিরাপদ নয়।
ফিলিস্তিনের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বকে প্রতিবাদের মাধ্যমে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, বিবেকবান প্রতিটি মানুষকে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকলে ইসরায়েলিরা পিছু হটতে বাধ্য হবে। তাদের সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ করতে মুসলিম তৌহিদী জনতা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদি হওয়ার আহবান জানান
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed