ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সিলেট নগরজুড়ে খন্ড খন্ড মিছিল করা হয়। মিছিল শেষে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।
পরে জুম্মার নামাজে শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন।
এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed