ফিলিস্তিনের জন্য সিলেটে মসজিদে মসজিদে বিশেষ দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের নির্দেশনা অনুসারে ইসরাইলের হামলায় ফিলিস্তিনের মুসলিমদের জন্য সিলেটের মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। এতে পবিত্র মসজিদুল আকসার সুরক্ষা এবং নিহত ফিলিস্তিনিদের জন্য শহীদের মর্যাদা ও যুদ্ধাহতদের উন্নত চিকিৎসার জন্য প্রার্থনা করা হয়।
শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন।
এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ ছাড়াও সিলেটের হযরত শাহপরান (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কোর্ট মসজিদ, কালেক্টরেট মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার আবুতোরাব জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কুমারপাড়া জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদারপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, ভার্থখলা জামে মসজিদ, কাজীটুলা জামে মসজিদসহ নগরীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ হাজার হাজার মুসল্লিদের নিয়ে স্বপ্রনোদিত হয়ে বিশেষ মোনাজাত করেছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed