সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষ অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাকসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা জানায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ফেঞ্চুগঞ্জগামী রাস্তার মুখে শ্রমিক ড্রাইভার রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে জাকির হোসেন (৩৩) নামক একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ভারতীয় পণ্য বহনকারী একটি কার্গো ট্রাক আটক করা হয়। পরে ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রী-পিস, কাজু বাদাম, খেলার বুট জুতা, SkinShine Cream, NIVEA Cream, BETNOVATE-N Cream, SCALP VEIN INFUSION SET জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed