সিলেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনে কাটা পড়ে ইফতেখার হোসেন সুমন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁও গ্রামের কটু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায় সুমন। মঙ্গলবার বিকেলে পুরাতন রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটুয়ারী। তিনি জানান রাত সাড়ে আটটার দিকে সুমন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed