ওপেন হার্ট সার্জারি, সুস্থতার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি হবে সিঙ্গাপুরে। বুধবার (১৮ অক্টোবর) সকালে অস্ত্রোপচারের কথা রয়েছে। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হবে।
মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চান।
সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) তাদের নিয়ে ওইদিন সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed