ডিমের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের নৈতিকতা দায়ী: সিকৃবি উপাচার্য
সিকৃবি সংবাদদাতা: সরকার দাম ঠিক করে দিলেও ব্যবসায়ীরা তা মানছেনা বলে অভিযোগ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
ডিমের দাম বৃদ্ধি নিয়ে ভাইস চ্যান্সেলর বলেন “কেউ খামারিদের দোষ দিচ্ছে, কেউ রাষ্ট্রকে দোষ দিচ্ছে। এতো দূর যাবার দরকার নেই, লালবাজার (সিলেটের বন্দর বাজার সংলগ্ন এলাকা) থেকে যে দামে ডিম কিনি বালুচর বাজারে (বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা) তার থেকে দাম একটু বেশি। আবার বালুচর বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের দোকানগুলোতে সেই ডিমের দাম দুই টাকা বেশি। সিস্টেমের চেয়ে ব্যবসায়ীদের নৈতিকতা এই দাম বৃদ্ধির জন্য দায়ী। ”
এদিকে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। ১৭ অক্টোবর সকাল ১১টায় শোভাযাত্রার মাধ্যমে ডিম দিবসে কর্মসূচি শুরু হয়। ভেটেরিনারি, এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীসহ ক্যাম্পাসের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল অনুষদ ভবনের সম্মেলন কক্ষে ডিম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভুঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোঃ সিদ্দিকুল ইসলাম, ডিন, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, ডাঃ মোঃ মারুফ হাসান, পরিচালক, প্রাণীসম্পদ অধিদপ্তর, সিলেট বিভাগ।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএসএম মাহবুব।
বিশ্ব ডিম দিবস-২০২৩ উপলক্ষে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছেন জনাব ড. আব্দুর রশীদ, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, পোল্ট্রি রিসার্চ ডিভিশন, Bangladesh Livestock Research Institute ( BLRI) সাভার, ঢাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া।
সিলেটে পোল্ট্রি শিল্পকে অগ্রতির জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্য থেকে ২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন প্রফেসর ড. এটিএম মাহবুব ইলাহী, মাইক্রোবায়োলজি ও ইমিউনলজি বিভাগ, সিকৃবি, সিলেট এবং জনাব ইমরান হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিসারিজ লিমিটেড। এছাড়া বিশ্ব ডিম দিবস-২০২৩ কে কেন্দ্র করে পোল্ট্রি বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা, যাতে অংশ নেয় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের লেভেল-১ সেমিস্টার ২ এর শিক্ষার্থীরা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। যারা পুরস্কার পেলেন তারা হলেন, মাসুমা আক্তার (প্রথম স্থান), রুকনোজ্জামান (দ্বিতীয় স্থান) এবং আহমেদ তাজরিয়ান (তৃতীয় স্থান) ।
এবছর প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বিপিআইসিসি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, সিকৃবির যৌথ উদ্যোগে বিশ্ব ডিম দিবস -২০২৩ উদযাপিত হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। বিশ্ব ডিম দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত ।
Related News
জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাক আটককে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ
Manual6 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় ৪৮ বিজিবির অভিযানে অবৈধ পাথরRead More
সাদাপাথরে নিখোঁজ পর্যটক ডা. সুব্রত সাহা’র মরদেহ উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে নিখোঁজ হওয়া চিকিৎসকRead More



Comments are Closed