Main Menu

জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ে সিকৃবিতে “ডাড” এর কর্মশালা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ডিগ্রি নেয়ার প্রবনতা দিনদিন বাড়ছেই। দেশ থেকে উল্লেখযোগ্য শিক্ষার্থী প্রতিবছরই বিজ্ঞান শিক্ষার তীর্থস্থান জার্মানিতে পাড়ি জমাচ্ছে। মাস্টার্স ও পিএইচডির জন্য বৃত্তির তথ্য, আবেদনের প্রক্রিয়া, মোটিভেশনাল লেটার, এসওপি, প্রফেসরদের সাথে যোগাযোগের প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

বৃত্তি নিয়ে জার্মানিতে নানা বিষয়ে মাস্টার্স ও পিএইডি করার সুযোগ দিচ্ছে দ্য জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD; German: Deutscher Akademischer Austauschdienst). ঢাকায় অবস্থিত ডাড এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন মূলত এ কর্মশালাটির মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস্ অনুষদ ভবনের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বহিরাঙ্গন কার্যক্রম শাখার পরিচালক ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম।

Manual7 Ad Code

উল্লেখ্য বহিরাঙ্গন কার্যক্রম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের যৌথ উদ্যোগে জার্মানিতে উচ্চ শিক্ষা বিষয় এই কর্মশালায় সিকৃবির প্রায় একশত শিক্ষার্থী অংশ নিয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code