সিকৃবির বার্ষিক প্রতিবেদন ২০২২ প্রকাশিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বার্ষিক প্রতিবেদন ২০২২ প্রকাশিত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৩ (রোববার) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের তত্ত¡াবধানে ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিন ভূঞা।
সম্পাদনা পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মোহন মিয়াসহ সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (অ.দা.) প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, অতিরিক্ত পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত পরিচালক ড. মোঃ সেলিম আল মেহেদী, উপ পরিচালক খলিলুর রহমান ফয়সাল, নিরাপত্তা কর্মকর্তা (অ.দা.) ডাঃ মোঃ আফরাদুল ইসলাম প্রমুখ এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশনা শেষে ভাইস-চ্যান্সেলর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা প্রতিবেদন প্রকাশের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য প্রতিবেদনটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য, শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ, সেমিনার ওয়ার্কশপ ও সম্মাননার খবর এবং ২০২২ সালের প্রকাশিত বৈজ্ঞানিক জার্নালের তালিকা অন্তর্ভূক্ত করা হয়েছে।
প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে বলে আলোচকবৃন্দ জানিয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed