সিলেট নগরীর ৩২, ৩৩ ও ৩৫নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর এর ৩২, ৩৩ ও ৩৫নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গত ১৩ অক্টোবর শুক্রবার রাতে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
মোঃ সোজাদ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর সভাপতি, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক, মহানগর বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য সম্পাদক হাবীবুর রহমান হাবীব, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও মহানগর জিয়া সংসদ সভাপতি এম. জহুরুল ইসলাম মখর, জেলা যুব দলের সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য ও সদর উপজেলা সহ সভাপতি জসিম উদ্দীন, সদর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ইজ্জাদ আহমদ।
সিলেট জেলা যুবদল নেতা খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শাহ আলম, সদস্য খয়ের আহমদ, ৩২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, যুবদল নেতা জুম্মান আহমদ, ইউসুফ মিয়া, সদর উপজেলা যুবদল সদস্য শায়েল আহমদ, বিএনপি নেতা ছিদ্দেক আলী, সাইফুল ইসলাম তারা, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন শাহজাহান, দুলাল আহমদ, আব্দুল মন্নান, মনা, সঞ্জব আহমদ, আব্দুর রহমান, খুরশেদ আহমদ, আজিজুল হোসেন, মুশন আহমদ, যুবদল নেতা সৈয়দ আহমদ, ছাত্রদল নেতা কয়েছ আহমদ, নোমান আহমদ, হোসেন মাহমুদ পুষ্প, আব্দুল হান্নান, আব্দুর রব, শামীম আহমদ, মোস্তাক আহমদ আফজল।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সোজাদ মিয়া-কে আহবায়ক ও মশিউর রহমান বিল্লালকে সদস্য সচিব করে ৩২নং ওয়ার্ড কৃষক দল, মোঃ আব্দুল্লাহ-কে আহবায়ক ও মোঃ সামাদ মিয়া-কে সদস্য সচিব করে ৩৩নং ওয়ার্ড কৃষক দল এবং তুষার আহমদ কয়েছ-কে আহবায়ক ও মোঃ মাশুক মিয়া-কে সদস্য সচিব করে ৩৫নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, অচিরেই আওয়ামী বাকশালী ফ্যাসিস হাসিনার সরকারের পতন হবে। আন্দোলনকে জোরদার করতে জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস সরকারের বিদায় হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed