Main Menu

গোলাপগঞ্জে এ ওয়াহাব প্লাজা মার্কেটে নির্বাচন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরে অবস্থিত অভিজাত মার্কেট এ ওয়াহাব প্লাজার নির্নবাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) এ নির্বাচনে সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত ও সাধারণ সম্পাদক হিসেবে মামুন আহমদ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে নিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর এ ফলাফল ঘোষণা করেন পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেল।

জানা যায়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। ৮৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঝাকজমকপূর্ণ ভাবে এ নির্বাচনে সভাপতি পদে ইলিয়াছ বিন রিয়াছত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুহেদুর রহমান সুহেদ পেয়েছেন ৩৪ ভোট। সহসভাপতি পদে জয়নাল আহমদ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবের আহমদ পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মামুন আহমদ পেয়েছেন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত পেয়েছেন ৩৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থীর সমান ভোট হওয়ায় লটারীর মাধ্যমে আবুল কাশেম নিয়ে নির্বাচিত হয়। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ও কোষাধ্যক্ষ পদে তারেক আহমদ সিলেকশনে নির্বাচিত হন।

সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত এ ওয়াহাব প্লাজা মার্কেটের সভাপতি ছাড়াও তিনি নিরাপদ সড়ক চাই ( নিসচা)’র গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আল্লামা রিয়াছত আলী (র.) ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান তিনি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

Share





Related News

Comments are Closed