সিলেটে ডিবি পরিচয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা এক ব্যক্তিকে উদ্ধার করেছে কতোয়ালি থানা পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) পুলিশের অভিযানে তাকে অপহরণের ঘটনায় ৪ জনকে আটকও করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নগরীর বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের পার্শ্ববর্তী পুরান লেনের গলির প্রবেশ মুখ থেকে মাহফুজ আহমদ (৩০) কে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অপহরণকারীরা মাহফুজের ব্যবহৃত মোবাইল থেকে ফোন দিয়ে তার আত্মীয় স্বজন সহ তার বন্ধুদের নিকট মুক্তিপন দাবি করে।
পরবর্তীতে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরকারী সন্দেহে শাহরিয়ার আহমদ শান্ত (২৪), রাজা মিয়া (২৫), সিয়াম আহমদ (২০), তারেক আহমদ (২৫) কে আটক করে। পরে তাদের হেফাজত থেকে মাহফুজ আহমদকে উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মাহফুজ আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাহফুজের ভাই পারভেজ আহমদ বাদী হয়ে আটককৃত ৪ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed