Main Menu

সমাজে পিচিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করবো : এলিম চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আ’লীগের কার্যনর্বাহী কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন রাজনীতি হতে হবে দেশের মানুষের কল্যাণে। রাজনীতি পরিবারের সন্তান হিসেবে আমি মানুষের কল্যাণে কাজ করতে আমি আপনাদের কাছে এসেছি। আমি উপজেলা নির্বাচনে আসার পর মানুষ আমাকে না চিনেই শতস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাকে না চিনেই মানুষ পরিশ্রম করে নির্বাচনে। মানুষের এ ভালবাসা কোনদিনও ভূলার নয়। আমি এ উপলব্ধি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। আ’লীগের নৌকা প্রতীক চাইবো। আমি বড় পরিসরে সেবা করতে প্রার্থী হবো। আমি নির্বাচনকে নির্বাচন হিসাবে দেখছিনা, আমি এটাকে আন্দোলন হিসেবে দেখছি।

তিনি বলেন, আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে মানুষের কল্যাণে কাজ করবো। আগামী প্রজন্মকে যুগোপযোগী করে তুলতে কাজ করতে চাই। আমি কয়েকদিন আগে সিলেট জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সেটা আপনাদের গর্ব।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিয়াীবাজারের চারখাই বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এলিমের সমর্থনে বিশাল এ মতবিনিময় সভার আয়োজন করে চারখাই পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন চারখাই শ্রমিক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জালাল আহমদ।

সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী, সিলেট জেলা আ’লীগের কার্যনর্বাহী কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বক্তব্য রাখেন আব্দুল বলীম ভাসানী, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মান্নান, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, যুবলীগ নেতা সাইকুজ্জাম চৌধুরী শিমু, লোকমান আহমদ, দুলাল আহমদ, এনাম উদ্দিন, মফিকুর রহমান হাসনু, হিরন মিয়া, চারখাই ট্রাক শাখার সভাপতি কমর উদ্দিন, লুৎফুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দিদারুল আলম দিদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন ও সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।

এদিকে রামদাবাজার বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় যোগ দেন তিনি। এতে সভাপতিত্ব করেন মোঃ বশির আহমদ। গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের সহসভাপতি রোকন উদ্দিন ও হেলাল মিয়া।

Share





Related News

Comments are Closed