Main Menu

বাবার অটোরিকশার ব্যাটারী চুরির অপরাধে ছেলেসহ গ্রেপ্তার ২

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাবার অটোরিকশার ব্যাটারী চুরির অপরাধে ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরবেলা চুরি হওয়া অটোরিকশার ৪টি ব্যাটারী উপজেলার সোনারায় বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ সময় ফরেস্ট নদীয়া শান্ত পাড়ার মমিজ উদ্দিনের ছেলে মো. জুয়েলকে (৩০) গ্রেপ্তার করা হয়। এর আগে, অভিযোগকারী ছবদের আলীর ছেলে শাহীনুর ইসলামকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর উপজেলার চিকনমাটি দিঘলটারী এলাকার ছবদের আলীর নিজ বাড়ী থেকে সন্ধ্যা ৬টার আগে অটোরিকশাটি চুরি হয়। ছবদের আলী ওই দিনই রিকশাটি খোঁজাখুঁজির পর সন্ধ্যায় উপজেলা মোড় পাকা রাস্তায় পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু ৪টি ব্যাটারী নিয়ে গেছে চোরেরা। চুরি হওয়া অটোটি উদ্ধার হলেও ব্যাটারী না থাকায় থানায় লিখিত অভিযোগ করেন ছবদের আলী। অভিযোগে নিজের নেশাগ্রস্থ ছেলেকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন তিনি।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বাদীর ছেলেসহ চুরির ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed