স্বর্ণের দাম বাড়লো ভরিতে ২৩৩৩ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
বুধবার (১১ অক্টোবর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ৯৭ হাজার ৪৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
এর আগে, সর্বশেষ ৪ অক্টোবর স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed