গোয়াইনঘাটে ৪র্থ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মো. উসমান আহমদ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ১২৪৪/২৮-০৯-২০২৩ ইং।
উসমান উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে ও স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানী মাদ্রাসার মক্তব ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
উসমানের বাবা হানিফ আলী জানান, ‘আমার বড় ছেলে গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান মিলেনি।’ কেউ তার সন্ধান পেলে (০১৭৪৭-৬৩৭৪৬৯) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল বলেন, নিখোঁজের বিষয়ে ছেলেটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী উসমানের সন্ধানে থানা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed