সিলেটে টিলা ধসে শিশু নিহত, ৩টি বাড়ি বিধ্বস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিম চা বাগান এলাকায় টিলা ধসে এক শিশু মারা গেছে। এছাড়া জৈন্তাপুর উপজেলায় দুটি টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্থ হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ভোরে খাদিম চা বাগানের বস্তি লাইন এলাকায় টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামের এক শিশু মারা যায়। সে ওই বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান শামীম জানান- অর্চনাদের ঘরটি ছিলো একটি টিলার পাদদেশে। ভারী বৃষ্টিতে ভোরে টিলা ধসে অর্চনাদের ঘরের উপর পরে। এতে মাটিচাপা পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন- এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।
এদিকে, শনিবার ভোরে জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগোল ইউনিয়নে দুটি টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্থ হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ভারি বৃষ্টির কারণে টিলার মাটি নরম হয়ে ধসে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
স্থানীয় ইউপি সদস্য মো আব্দুল ওয়াদুদ জানান, তার বাড়ির কাছে ভোরে একটি টিলা ধসে পড়ে। এরপর কিছুদূরের আরেকটি টিলা একই সাথে তিনটি বাড়ির উপরে ধসে পড়ে। তবে ধসের আগে এসব ঘরের বাসিন্দারা দ্রূত বেরিয়ে যাওয়ায় রক্ষা পান তারা।
দুটি টিলা ধসে স্থানীয় লেদই পাত্র, সুদেন পাত্র ও রণ পাত্রের বাড়ি পুরো ভেঙে গেছে।
টিলা ধসের খবরে ঘটনাস্থল পরিদর্শনে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। তিনি খাদ্য সহায়তা বাবদ ১০ হাজার টাকা করে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে সহায়তা প্রদান করেন।
ইউএনও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এছাড়াও পাহাড়-টিলার নিকট ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জানানো হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed