বিশ্ব শিক্ষক দিবসে বিরাজ মাধব চক্রবর্ত্তীকে সম্মাননা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: দি এইডেড হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত র্যালী ও আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বিরাজ মাধব চক্রবর্ত্তীকে সম্মাননা জানান দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শমসের আলী।
তিনি তাঁর তোপখানাস্থ বাসায় যান এবং তাকে শিক্ষক দিবসের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
এসময় হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ ফয়সল আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়সল আলম ও দি নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এসএ শফি উপস্থিত ছিলেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed