Main Menu

সিলেটে চা শ্রমিকদের টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট প্রকল্পের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তাঁদের দৃষ্টি প্রতিবন্ধকতাসহ শারীরিক সমস্যা দূরীকরণে সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব অপরিসীম। তিনি সামাজিত দায়বদ্ধতা এবং দেশের এ অবহেলিত জনগোষ্টির উন্নয়নে সংশ্লিষ্টদের আরো এগিয়ে আসার আহবান জানান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে চা বাগান শ্রমিকদের টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট (দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলা) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির আহমদ এর সভাপতিত্বে ও অরবিস ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াদুল হাসান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীবাহার টি স্টেট এর স¦ত্তাধিকারী লায়ন ইমরান আহমদ, অরবিস ইন্টারন্যাশনাল এর এসোসিয়েট ডিরেক্টর মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার একেএম নুরুল কবীর, ফ্রেড হলজ ফাউন্ডেশন এর এক্টিং কান্টি ম্যানেজার মোসাব্বির আহমদ, সিনিয়র সাংবাদিক কামকার্মুরাজ্জাক রুনু প্রমুখ।

উল্লেখ্য, অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং নয়ন ফাউন্ডেশন (আধুনিক চক্ষু হাসপাতাল, সিলেট) এর ব্যবস্থাপনায় চা বাগান শ্রমিকদের (টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট) দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলা প্রকল্প বাস্তবায়িত হবে।

Share





Related News

Comments are Closed