মেয়র মুহিবুরের বিরুদ্ধে এমপি মোকাব্বিরের পিএস’র মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং গণফোরাম নেতা মোকাব্বির খান সম্পর্কে ‘কটুক্তি, আক্রমণাত্মক ও মানহানীকর’ মন্তব্য করায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে ১১০ কোটি টাকার মানহানীর মামলা করেছেন এমপির ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান।
সোমবার (২ অক্টোবর) সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা নং ১৯৭/২০২৩ইং।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী জাফর ইকবাল তারেক।
মামলায় পৌর মেয়র মুহিবুর রহমানকে প্রধান অভিযুক্ত ও আরো দুইজনের নাম উল্লেখ করা’সহ ১০/১৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
মামলার নাম উল্লেখ করা অপর দুই অভিযুক্তরা হলেন- উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা (আলীপাড়া) গ্রামের লাল মিয়ার পুত্র সিতাব মিয়া এবং টেংরা (আলীপাড়া) গ্রামের আলী মিয়া। এদিকে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার টেংরা আলীপাড়া গ্রামের মসজিদে গিয়ে পৌর মেয়র মুহিবুর রহমান তার নিজস্ব ফেইসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেন। এতে মুহিবুর রহমান বলেন, এই প্রকল্পের কাজ হয় নাই। এই প্রকল্পের টাকা এমপির পিএ লুট ও হাতিয়ে নিয়েছে। এখানে হরিলুট হয়েছে। অথচ প্রকল্পটি এখন চলমান রয়েছে। আর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পূর্ণ না করায় এখনো তাদেরকে বিল দেওয়া হয়নি। ভিডিওতে দেওয়া মুহিবুর রহমানের বক্তব্য অসত্য, হয়রানীমূলক, উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। এতে এমপির ১০০ কোটি টাকার ও পিএ’র ১০ কোটি টাকার মানহানী হয়েছে বলে, ১১০ কোটি টাকার মানহানীর মামলা করা হয়।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed