জকিগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাছের ঘের থেকে শুক্রবার সন্ধ্যা রাতে পুলিশ অজ্ঞাত এক যুকের (২৮) লাশ উদ্ধার করেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একজন পথচারী ৯৯৯ কল দিয়ে খবর দেন জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছে ঘেরে একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে ওসি মো. জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট।
পুলিশ বলছে, লাশের শরীরের কাপড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক রোগী হতে পারেন। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মৃত ব্যক্তির বয়স অনুমানিক ২৮ বছর হবে।
জকিগঞ্জ থানার ওসি মো.জাবেদ মাসুদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি মানসিক রোগী হতে পারেন। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed