গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদ আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে রাজমিস্ত্রি কাজের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাজেদ আহমদ লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদ আহমদ ওইদিন সন্ধ্যায় করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে মিস্ত্রী কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাদেশ্বর কুশিয়ারা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed