জকিগঞ্জে জমি নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আবুল হোসেন লিচু নামের এক ব্যাক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন লিচু (৪২) উপজেলার মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আবুল হোসেন লিচুর সঙ্গে তার পাশের বাড়ির বাসিন্দা ও ভাগ্নে জাকারিয়া আহমদ (২২) এর জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের সূত্র ধরে ও সম্প্রতি সময়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে ভাগ্নে সওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২২), মৃত ময়না মিয়ার ছেলে জোবেল আহমদ (২৫) ও মামন আহমদ (২১) গংরা আবুল হোসেন লিচুর বাড়িতে রড, লাঠিসোটা নিয়ে আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল হোসেনের চার বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে। তিনি স্থানীয় একটি বাজারের চা দোকানী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের তিনটি টিম খুনের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed